হজ্বকারীদের প্রতি রাসূল (সাঃ) যা বলেন!
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি হজ্ব করে এবং অশ্লীলতা ও কটুক্তি থেকে বিরত থাকে সে এমনভাবে প্রত্যাবর্তন করে যেমনটি তার মা তাকে প্রসব করেছিল। (সহীহ বুখারী,হাদীস : ১৫২১)
অন্য এক বর্ণনায় তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন। জিজ্ঞাসা করা হল, এর পর কী? বললেন, আল্লাহর পথে জিহাদ করা। বলা হল, এরপর? তিনি বললেন, মাবরূর হজ্ব।-সহীহ বুখারী, হাদীস : ১৫১৯
জাবির রা. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাবরূর হজ্বের প্রতিদান কেবল জান্নাত। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, মাবরূর হজ্ব কী? ইরশাদ করলেন, খাবার খাওয়ানো ও সালামের প্রসার ঘটানো।-মুসনাদে আহমদ ৩/৩২৫
No comments