Header Ads

Header ADS

প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা ভুলেই গেছি

**প্রিয় নবি মুহাম্মদ (সাঃ) এর এমন কিছু সুন্নাহ যা আমরা ভুলেই গেছি**

v বৃষ্টি আসলে দোয়া করা। (সহীহ বুখারী- ১০৩২)  

v মাঝে মাঝে বৃষ্টিতে ভিজা। (সহীহ মুসলিম- ৮৯৮) 

v ধোঁয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। (বায়হাকি-৪২৮) 

v রাতে স্ত্রীকে সাথে নিয়ে নির্জনে হাঁটা। (বুখারী- ৫২১১) 

v স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা। খেতে মন না চাইলে চুপ থাকা। (মুসলিম- ২০৬৪) 

v কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে, আমি জানি না। (বায়হাকী- ১৭৫৯৫) 

v মাঝে মাঝে বিপদে আকাশের দিকে মাথা তোলা। আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। (মুসলিম- ২৫৩১) 

v খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। (মুখতাসার যাদুল মা' আদ- ১/২৭) 

v বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসা ফিরে দুই রাকাআত সালাত আদায় করা। (মুসনাদে বাযযার- ৮৫৬৭)

v নফল ও সুন্নাহ সালাতগুলো নিজের ঘরে পড়া। (বুখারী- ৭৩১) 

v ফজরের সালাতের পর সালাতের স্থানে বসে তসবি পড়া। অতঃপর সূর্য উঠার পর দুই রাকাআত সালাত আদায় করা। (আরশিফু মুলতাকা- ৪৫৬৯)




v দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা। বিশেষ করে শো জুতা। (আবু দাউদ- ৪১৩৫)

v যতই ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া। (তিরমিযী- ২৪৭৮) 

v দ্বীনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শিখা। (মুসনাদে আহমাদ- ২১৬১৮) 

v বাড়িতে অজু করে রুমাল দিয়ে হাতপা মুছে মসজিদে জামায়াতে যাওয়া। (তাবরানী- ৬১৩৯) 

v মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেয়া। (মুসনাদে আহমাদ- ২৭৫০৮)

v রাতে অজু অবস্থায় ঘুমানো। (ফাতহুল বারি- ১১/১১০) 

v মাঝে মাঝে খালি পায়ে হাঁটা। (আবু দাউদ- ৪১৬০)

প্রিয় নবী (সাঃ) এর পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। আমাদের ইহকাল ও পরকালের মুক্তির সিঁড়িগুলো হলো রাসূল (সাঃ) এর প্রতিটি সুন্নাহ। আল্লাহ আমাদেরকে প্রিয় নবিজীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন।

#আমিন#

 


No comments

Powered by Blogger.