Header Ads

Header ADS

সারাদিন কাটুক অসংখ্য সুন্নাতে


সারাদিন কাটুক অসংখ্য সুন্নাতে

v  v  ঘুম থেকে উঠে হাত দিয়ে মুখের ঘুমের চিহ্ন মুছে ফেলা। (বুখারী :১৮৩)

v  v  ঘুম থেকে জাগ্রত হয়ে দোআ পড়া। (বুখারী:৬৩১২)  

v  v  মিসওয়াক করা। (বুখারী :২৪৫)

v    v      ঘুম হতে উঠে নাকে ৩ বার পানি দেয়া। (কারণ শয়তান রাতে নাকের ভেতর ঘুমিয়ে থাকে)

        (মুসলিম:২৩৮)

    v   দু হাত কবজি পর্যন্ত ধোয়া। (মুসলিম :২৭৮)

v  v   বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা ও দোআ পড়া। (বুখারী :৬৩২২)

     v  ডান পা দিয়ে টয়লেট হতে বের হওয়া ও দোয়া পড়া। (আবু দাউদ :৩০)

     v  অজুর এই সুন্নাহ গুলো পালন করা যেমনঃ- বিসমিল্লাহ বলা, ডান দিক হতে অজু শুরু করা, কুলি করা, নাকে ৩ বার পানি দেয়া, ২ হাত কব্জি পর্যন্ত ধোঁয়া, প্রত্যেকবার অজুর আগে মিসওয়াক করা, ঘন দাঁড়ি খিলাল করা, মাথা মাসেহ্‌ করা, দু-হাত ও দু-পায়ের আঙ্গুল গুলো খিলাল করা, অজু শেষে দোয়া পড়া।

 




v v         প্রত্যেক ভালো কাজ ডান দিক হতে শুরু করা, যেমনঃ- চুল আচড়ানো, জুতা পরা, পোষাক পরা।

v  v     খাবার শুরুতে ও শেষে দোয়া পড়া।

v  v   বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোয়া পড়া।

v  v   বিসমিল্লাহ্‌ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করা, সালাম দেয়া।  

v  v   বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, ডান পা দিয়ে প্রবেশ করা, দোয়া পড়া।

v  v   খাওয়ার সময় পড়ে যাওয়া খাবার উঠিয়ে পরিষ্কার করে খাওয়া।

v  v    প্লেট, আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া।  

v  v      বসে পানি পান করা।

v   v   তিন ঢোকে পানি পান করা।

v   v   পানিতে নিঃশ্বাস না ফেলা।

v   v   গরম তরল খাবার ফু না দিয়ে খাওয়া (যেমনঃ- চা, কফি, দুধ, পানি ইত্যাদি)

v   v    পোশাক ডান দিক হতে পরা।

v   v    পোশাক বাম দিক হতে খোলা।

v      v          হেলো, হায়, বায় না বলে সালাম দেয়া।  

v      v             মুচকি হাঁসা।  

v   v    ওপরে ওঠার সময় " আল্লাহু আকবার "বলা।

v   v    নিচে নামার সময় "সুবহানাল্লাহ্ "বলা।

v    v           চাশত, ইশরাক,তাহাজ্জুদ এর নামাজ পড়া।

v   v    সাক্ষাতের শুরু ও শেষে সালাম দেয়া, মুসাফাহ করা।

v   v    সাক্ষাতে ভালো কথা বলা, হাসিমুখে কথা বলা।

v   v    সবসময় নেক কাজের নিয়াত করা।

v   v             চলে ফিরতে জিকির করা। (বাসে, রিকশায়, জিকির করা)

v  v               দুশ্চিন্তার সময়," লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়া।

v   v     কাজ শেষে " আলহামদুলিল্লাহ্‌ "বলা।

v   v     খারাপ অবস্থায় " ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন " বলা।

v   v     হাঁচি দেয়ার পর, "আলহামদুলিল্লাহ্ " বলা।

v   v    হাই আসলে যথাসম্ভব মুখে হাত দিয়ে থামানোর চেষ্টা করা।

v  v     দুঃখজনক অবস্থায়, " আলহামদুলিল্লাহ্‌ আলা কুল্লি হাল " বলা।

v  v     সুন্দর কিছু দেখলে, " মা শা আল্লাহ্ " বলা।

v  v     আশ্চর্যজনক কিছু দেখলে, " সুবহান আল্লাহ " বলা।

v     v    ভুল কথা / কাজ হয়ে গেলে, " আস্তাগফিরুল্লাহ্ " বলা।

v   v      দুপুরে খাওয়ার পর একটু শুয়ে বিশ্রাম নেয়া ।

v   v        খারাপ কিছু দেখলে, " নাউজুবিল্লাহ্ " বলা।

v   v        কেউ উপকার করলে, "জাযাকাল্লাহু খইর "বলা।

v   v        জাযাকাল্লাহু খইর এর উত্তরে, " বারাকাল্লাহু ফি/ ওয়া ইয়্যাকি "বলা।

v   v        ভবিষতে কিছু করতে চাইলে “ইনশাহ্‌আল্লাহ” বলা।   

v   v        কোনো অজানা বিষয়ে, "ওয়াল্লাহু আ 'লাম " বলা।




No comments

Powered by Blogger.