পর্দার ক্ষেত্রে নারীদের পোশাকে কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
পর্দার ক্ষেত্রে নারীদের পোশাকে কি কি বৈশিষ্ট্য থাকা আবশ্যক?
নারীদের পর্দার ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্যসমূহ থাকা আবশ্যক। যথা: -
১। তাকওয়াপূর্ণ পোশাক পরিধান করা। (সূরা,আ‘রাফ ৭/২৬)
২। এমন পোশাক পরা, যা পুরো দেহ আবৃত করে। (সূরা,নূর ২৪/৩১, সূরা, আহযাব ৩৩/৫৯, আবু দাঊদ হা/৪১০৪; মিশকাতহা/৪৩৭২)
৩। পাতলা কাপড় না পরা, যাতে গোপন সৌন্দর্য্য প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে। (মুওয়াত্ত্বা হা/৩৩৮৩; মিশকাত হা/ ৪৩৭৫) রাসূলুল্লাহ (সাঃ) দুই শ্রেণীর মানুষকে জাহান্নামী বলেছেন, তাদের একজন হলো পোশাক পরিধানকারী উলঙ্গ নারী, যারা পুরুষদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করবে এবং নিজেরাও পুরুষদের প্রতি আকৃষ্ট হবে। (মুসলিম হা/২১২৮; মিশকাত হা/৩৫২৪)
৪। ঢিলা-ঢালা ও বড় পোশাক পরিধান করা, যাতে শরীরের আকৃতি অস্পষ্ট থাকে (আহমাদ হা/২১৮৩৪; ত্বাবারাণী কাবীর হা/৩৭৬, সনদ হাসান)
৫। ঘরের বাইরে সুগন্ধি ব্যবহার না করা। (তিরমিযী, নাসাঈ হা/৫১২৬; মিশকাত হা/১০৬৫)
৬। পুরুষের সাথে সাদৃশ্যপূর্ণ না হওয়া। (বুখারী হা/৫৪৮৫; মিশকাত হা/৪৪২৯)
৭। কা ফে রদের সাথে সাদৃশ্যপূর্ণ না হওয়া। (আবূদাঊদ হা/৪০৩১; মিশকাত হা/৪৩৪৭)
৮। খ্যাতি লাভের জন্য পোশাক পরিধান না করা। (ইবনু মাজাহ হা/৩৬০৬; আবুদাউদ হা/৪০২৯; মিশকাত হা/ ৪৩৪৬) ।

No comments